IPL 2026 | BCCI announce schedule of 2nd section of IPL this season dgtl

IPL 2026 | BCCI announce schedule of 2nd section of IPL this season dgtl

বৃহস্পতিবার আইপিএলের গ্রুপ পর্বের
পুরো সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের
সূচি জানিয়েছিল তারা। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত
ছিল। সেই সূচি এ বার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। ইডেনে দেখা যাবে না বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির খেলা।

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল।
প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও
সানরাইজ়ার্স হায়দারাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তবে এ বার
আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে।

কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ।
প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। কেকেআরের পরের তিন ম্যাচ
হবে ইডেনে। ২ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন অজিঙ্ক রাহানেরা। এই চার ম্যাচের সূচি আগেই
জানিয়েছিল বোর্ড।

IPL 2026 | BCCI announce schedule of 2nd section of IPL this season dgtl


আইপিএলের সূচি।
ছবি: এক্স।

দ্বিতীয় সূচি অনুযায়ী, কেকেআরের
পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল। এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে
খেলতে যাবে তারা। ১৭ এপ্রিল অহমদাবাদে কেকেআরের ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

১৯ এপ্রিল আবার ঘরের মাঠে ফিরবে
কেকেআর। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে তারা। কেকেআরের পরের ম্যাচ ২৬
এপ্রিল। লখনউতে গিয়ে সঞ্জীব গোয়েন্‌কার দলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের পর
কয়েক দিন বিরতি রয়েছে কেকেআরের। ৩ মে আবার খেলতে নামবে তারা। হায়দরাবাদের মাঠে
তাদের মুখোমুখি হবেন রাহানেরা।

৮ মে দিল্লির মাঠে দিল্লি
ক্যাপিটালস ও ১৩ মে চিন্নাস্বামীতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
বিরুদ্ধে খেলবে কেকেআর। ১৬ মে আবার ইডেনে ফিরবে কলকাতা। তাদের প্রতিপক্ষ গুজরাত
টাইটান্স। ২০ মে মুম্বই ও ২৪ মে দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর। দু’টি ম্যাচই হবে
ইডেনে। অর্থাৎ, ঘরের মাঠে শেষ দু’টি ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ হবে কেকেআরের।

ইডেনে কেকেআরের ম্যাচ—

২ এপ্রিল— সানরাইজ়ার্স হায়দরাবাদ

৬ এপ্রিল— পঞ্জাব কিংস

৯ এপ্রিল— লখনউ সুপার জায়ান্টস

১৯ এপ্রিল— রাজস্থান রয়্যালস

১৬ মে— গুজরাত টাইটান্স

২০ মে— মুম্বই ইন্ডিয়ান্স

২৪ মে— দিল্লি ক্যাপিটালস

আরও পড়ুন:

অর্থাৎ, ১৯ এপ্রিল থেকে ১৬ মে-র
মধ্যে ইডেনে খেলা নেই। এই সময়েই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। ২৩ ও
২৯ এপ্রিল হবে ভোট। ৪ মে ফলপ্রকাশ। তাই সেই সময় ইডেনে কোনও খেলা হবে না।

গ্রুপ পর্বে কেকেআরের ১৪টি
ম্যাচের মধ্যে ১২টি হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। দু’টি ম্যাচ রাখা হয়েছে দুপুরে।
১৯ এপ্রিল ইডেনে রাজস্থান ও ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ
শুরু হবে দুপুর ৩.৩০ মিনিট থেকে।

এ বার আইপিএলে মোট দিন দু’টি করে
খেলা রয়েছে। ৪, ৫, ১১, ১২, ১৮,১৯, ২৫, ২৬ এপ্রিল এবং ৩, ১০, ১৭ ও ২৪ মে দু’টি করে
খেলা রয়েছে। অর্থাৎ, মোট ১২ দিন দু’টি করে ম্যাচ রয়েছে। একটি খেলা দুপুর ৩.৩০
মিনিট ও অপর খেলাটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে।

এই ৭০টি ম্যাচ দেশের মোট ১৩
শহরে হবে। সেগুলি হল— কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ,
হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রাইপুর, নিউ চণ্ডীগড় ও গুয়াহাটি। রয়্যাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস একাধিক মাঠে নিজেদের
ঘরের ম্যাচ খেলবে। বাকি সাত দল একটি মাঠেই নিজেদের সব হোম ম্যাচ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *