Bengali actor Rahul Arunaday Banerjee passes away throughout capturing
রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয়বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। শোনা যাচ্ছে, দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে। গীতা এলএল বি’-এর পর এই মুহূর্তে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করছিলেন রাহুল। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকও দারুণ উপভোগ করছিল। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় থমকে গিয়েছে টলিপাড়া।
সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি সে কথা বলার অবকাশই রাখছে না। এই খবরে গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘তুমি আসবে বলে’ ডেইলি সোপে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। একসময়ের সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বলেন, “এই খবর অত্যন্ত শকিম। মেনে নেওয়া যায় না। খুব ভাল কাজ করছিল। সিনেমা, সিরিয়াল, থিয়েটার, লেখালেখির কাজ সব কিছু সুন্দর সামলাচ্ছিল।”
পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করেছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর সংযোজন, “এই খবর এতটাই বেদনাদায়ক যে এই মুহূর্তে আমার মনে হয় ওদেরকে সময় দেওয়া উচিত। এই ঘটনা বিশ্বাস করতে আমাদের যেখানে এতটা কষ্ট হচ্ছে সেখানে ওঁর পরিবারের উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে সেটা তো বলে বোঝানোর মতো জায়গাই নেই।”
এক সময়
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
