Monday, March 2, 2026
HomeTechnologyপাকিস্তানকে 'অওকাত' চেনাল শ্রীলঙ্কা, তাড়িয়ে দিল বিশ্বকাপ থেকে!

পাকিস্তানকে ‘অওকাত’ চেনাল শ্রীলঙ্কা, তাড়িয়ে দিল বিশ্বকাপ থেকে!

ICC T20I World Cup 2026: বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল (Sri Lanka Cricket Team)। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, শেষ ম্য়াচে লঙ্কাবাহিনী হয়ত নিষ্প্রভ পারফরম্য়ান্স করবে। কিন্তু, সেই ধারণা যে কতখানি ভ্রান্ত ছিল, সেটা প্রমাণ করে দিলেন দলের অধিনায়ক দাসুন শনাকা। এই ম্য়াচটা হয়ত শ্রীলঙ্কা হেরে গিয়েছে। কিন্তু, সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানকে (Pakistan Cricket Team) ছিটকে দিয়ে জিতে নিয়েছে ক্রিকেট বিশ্বের হৃদয়।

আরও পড়ুন:

Pak vs Sl T20 Live: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, সেমিফাইনালের টিকিট কনফার্ম করল নিউজিল্যান্ড

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান কম নাটক করেনি। প্রথমে বলেছিল, বিশ্বকাপ টুর্নামেন্টে তারা খেলবেই না। তারপর দাবি করে, ভারতের বিরুদ্ধে তারা নাকি খেলবে না। পাকিস্তান না খেললে শ্রীলঙ্কা যে আর্থিকভাবে অনেকটাই ক্ষতির মুখে পড়ত, তা দিনের আলোর মতো স্পষ্ট। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুনয়-বিনয়ের পর অবশেষে পাকিস্তান খেলতে রাজি হয়। সেই অপমানের বদলা কার্যত সুপার এইট পর্বের শেষ ম্য়াচে নিল দাসুন শনকার দল।

আরও পড়ুন:

Pakistan Cricket Team: বৃষ্টিতে যদি ভেস্তে যায় খেলা, কী হবে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য?

পাকিস্তানকে তাড়িয়ে অপমানের জবাব শ্রীলঙ্কার

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল। তবে সেমিফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কাকে তাদের ১৪৭ রানে আটকাতে হত। কিন্তু, সেই টার্গেট তারা শেষপর্যন্ত পূরণ করতে পারেনি। ১৫.৫ ওভারে শ্রীলঙ্কা সেই রান পূরণ করে ফেলে সেকারণে তারা ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। গ্রুপ – ২ থেকে আগেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনাল ম্য়াচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।

আরও পড়ুন:

Pakistan Qualification Scenario: হেরে গিয়েছে নিউজিল্যান্ড, এবার কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে পাকিস্তান? বুঝে নিন হিসেব

শেষ ওভারে ‘ধামাকা’ দাসুন শনাকার

২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা একেবারে ভালো হয়নি। নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারাতে শুরু করে। একটা সময় তো তারা ১৪৭ রানও করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু, ষষ্ঠ উইকেটে দাসুন শনকা (Dasun Shanaka) এবং পবন রত্ননায়কের ব্যাটিং পারফরম্য়ান্স যাবতীয় হিসেব বদলে দেয়। তাঁদের মধ্যে ৩৩ বলে ৬১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৫৮ রানে ফিরে যান পবন রত্ননায়কে। কিন্তু, দাসুন শনকার ব্যাটিং ধামাকা থাকে অব্যাহত।

আরও পড়ুন:

Pakistan Semi-final Scenario On ENG vs NZ Match: ইংল্যান্ড-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচেই ভাগ্য নির্ধারণ? সুপার এইটের সমীকরণ রক্তচাপ বাড়াচ্ছে পাকিস্তানের

শেষ ওভারে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। বল করতে আসেন পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। উল্টোদিকে ছিলেন শনকা। এই ওভারে তিনি ৩ ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকান। শেষ দুটো বল তিনি ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। অবশেষে শ্রীলঙ্কা ৫ রানে এই ম্য়াচটা হেরে যায়।

Suhas
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments