ধুঁয়াধার ব্যাটিং ফখর-সাহিবজাদার, রানের পাহাড় গড়ছে পাকিস্তান
ICC T20I World Cup 2026: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। যদিও শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। টস হেরে প্রথমে তাদের ব্যাট করতে হবে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনাকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কমপক্ষে ৬৪ রানের ব্যবধানে জিততেই হবে।
২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। এই ম্য়াচটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আয়োজন করা হবে। সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে এই ম্য়াচটা বড় ব্যবধানে জিততেই হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের সামনে জয়ের রাস্তা খুব একটা সহজ হবে না। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত প্রতিবারই পাকিস্তানকে কড়া টক্কর দিয়েছে। আসুন, দুই দলের হেড টু হেড পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
আরও পড়ুন:
Pakistan Cricket Team: বৃষ্টিতে যদি ভেস্তে যায় খেলা, কী হবে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য?
পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ‘কাঁটে কী টক্কর’
টি-২০ বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত ‘কাঁটে কী টক্কর’ দেখতে পাওয়া গিয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে মোট ৪ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২ বার বাজিমাত করেছে পাকিস্তান। আর ২ ম্য়াচ শ্রীলঙ্কা নিজেদের পকেটে পুরে নিয়েছে। এই পরিস্থিতিতে শনিবাসরীয় ম্য়াচেও দুই দলের মধ্যে কঠিন লড়াই দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন:
দেখতে থাকুন, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস:
Feb 28, 2026 19:35 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: ধামাকাদার ব্যাটিং ফারহান-ফখরের
PAK vs SL, T20 World Cup Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে সাহিবজাদা ফারহান এবং ফখর জামান পাকিস্তানের হয়ে শুরুটা বেশ ধামাকাদার করলেন। প্রথম ৬ ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান করে ফেলেছে। সাহিবজাদা ফারহান আপাতত ৪০ রান এবং ফখর জামান ২৩ রানে ব্যাট করছেন।
Feb 28, 2026 19:18 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: ২ ওভারে ১৬ রান করল পাকিস্তান
PAK vs SL, T20 World Cup Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ২ ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১৬ রান করে ফেলেছে। সাহিবজাদা ফারহান আপাতত ৯ রান এবং ফখর জামান ৭ রানে ব্যাট করছেন।
Feb 28, 2026 19:03 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: শুরু হল পাকিস্তানের ব্যাটিং
PAK vs SL, T20 World Cup Live Updates: ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং শুরু হয়ে গেল। ওপেন করতে নামলেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। শ্রীলঙ্কার হয়ে বল করছেন দিলশান মধুশঙ্কা।
Feb 28, 2026 18:52 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: পাকিস্তান ক্রিকেট দলে ৩ পরিবর্তন
PAK vs SL, T20 World Cup Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশে মোট ৩ পরিবর্তন করা হল। এই ম্য়াচে বাবর আজমকে রাখা হয়নি।
Feb 28, 2026 18:44 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: পাকিস্তানের প্রথম একাদশ
PAK vs SL, T20 World Cup Live Updates: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সলমান আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, উসমান তারিক।
Feb 28, 2026 18:42 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: শ্রীলঙ্কার প্রথম একাদশ
PAK vs SL, T20 World Cup Live Updates: পাথুম নিশঙ্কা, কামিল মিশারা (উইকেটরক্ষক), চরিথ আশালঙ্কা, পবন রথনায়কে, কামিন্দু মেন্ডিস, দাসুন শনাকা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিক্ষণা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।
Feb 28, 2026 18:38 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
PAK vs SL, T20 World Cup Live Updates: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। যদিও শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। টস হেরে প্রথমে তাদের ব্যাট করতে হবে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনাকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কমপক্ষে ৬৪ রানের ব্যবধানে জিততেই হবে।
Feb 28, 2026 17:54 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচে বৃষ্টি হলে কী হবে?
PAK vs SL, T20 World Cup Live Updates: এবার সমীকরণটা বুঝে নিন। যদি বৃষ্টির কারণে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কোন দল সেমিফাইনালে যাবে। এরজন্য অবশ্য খুব বেশি হিসেব-নিকেশ করার দরকার নেই। বর্তমানে নিউজিল্যান্ডের কাছে রয়েছে ৩ পয়েন্ট এবং পাকিস্তানের কাছে ১ পয়েন্ট। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচ বৃষ্টির কারণে যদি ভেস্তে যায়, তাহলে দুটো দলই একটি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ৩ পয়েন্টে থাকলেও, পাকিস্তান বড় জোর ২ পয়েন্টে পৌঁছতে পারবে। অর্থাৎ বিনা ঝামেলায় নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেইসঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান।
Feb 28, 2026 17:11 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: কোন অঙ্কে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান?
PAK vs SL, T20 World Cup Live Updates: নিউজিল্যান্ডের কাছে এখন ৩ পয়েন্ট রয়েছে। আর পাকিস্তানের কাছে রয়েছে মাত্র এক পয়েন্ট। যদি আজ শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে পাকিস্তান, তাহলে তাদের কাছেও মোট ৩ পয়েন্ট চলে আসবে। এরপর আসল খেলাটা হবে নেট রান রেটের। পাকিস্তানের নেট রান রেট আপাতত বেশ খারাপ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে তাদের ৬৪ রান কিংবা ১৩.১ ওভারের ব্যবধানে হারাতে হবে। তাহলেই কনফার্ম হবে সেমিফাইনালের টিকিট। যদি জয়ের ব্যবধান কম হয়, তাহলে পাকিস্তান এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।
Feb 28, 2026 17:07 IST
PAK vs SL, T20 World Cup Live Updates: সুস্বাগতম!!
PAK vs SL, T20 World Cup Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই ম্য়াচটি শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আয়োজিত হবে। ম্যাচ সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।
